হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে প্রসিকিউশন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫ সময়
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। ইতোমধ্যে চিঠির খসড়া প্রস্তুত করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সাজা দিয়েছেন। একই সঙ্গে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ার দাবিচিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ থাকে। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় তাঁদের আর আপিলের সুযোগ নেই বলে জানান তিনি। ফলে সম্পত্তি বাজেয়াপ্তের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর।সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে বলে জানান তিনি।