নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারি.কম। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।এক নজরে নিয়োগের তথ্যপ্রতিষ্ঠান: রকমারি.কমপদ: সিনিয়র এক্সিকিউটিভবিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথপদসংখ্যা: ২টিশিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএঅভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছরঅন্যান্য যোগ্যতা: ই-কমার্সে কাজের দক্ষতাচাকরির ধরন: পূর্ণকালীনকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: শুধু পুরুষবয়সসীমা: ২৬ থেকে ৩২ বছরকর্মস্থল: মতিঝিল, ঢাকাবেতন: মাসিক ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকাযেসব সুবিধা পাবেননির্বাচিত প্রার্থীরা দুপুরের খাবার, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, বেতনসহ ছুটি ও সরকারি ছুটির সুবিধা পাবেন। এ ছাড়া রকমারি.কমের পণ্য কেনায় কর্মীদের জন্য বিশেষ ছাড়, বিনামূল্যে স্ন্যাকস ও চা, চিকিৎসকের পরামর্শ এবং ফিজিওথেরাপি সেবাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।তথ্যসূত্র: রকমারি.কমের নিয়োগ বিজ্ঞপ্তি; বিডিজবস ডটকম।