চন্দ্রকোনা বাজারে আগুনে পুড়ল অধিকাংশ দোকান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল প্রশাসন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি||
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১ সময়
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।গত ৩০ অক্টোবর দুপুরে চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।শনিবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেটের মালিকপক্ষকে ভবিষ্যতে ঢেউটিন, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানএদিকে একই দিন ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পৌরসভার ১৫টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখা হবে।তথ্যসূত্র: জেলা প্রশাসন, সিরাজগঞ্জ।