পরিকল্পিতভাবে তরুণদের মাদক, জুয়া, অনলাইন বেটিংসহ বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যুবশক্তি ধ্বংস হয়ে গেলে জাতি হিসেবে আমরা দুর্বল হয়ে পড়ব।রোববার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ত্রাণমন্ত্রী বলেন, যুবসমাজের একটি বড় অংশ ইতোমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে। ক্যাসিনো, অনলাইন বেটিং, জুয়া ও মাদকাসক্তি বর্তমান তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধপ্রবণতা থেকে তরুণদের রক্ষা করে দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে পরিণত করতে হবে।‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার।যুব ঋণের চেক বিতরণআলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ এবং নিবন্ধিত যুব সংগঠনের অনুকূলে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় দুজনকে ২ লাখ টাকা করে এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।