খিলক্ষেতের বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৫; ২৫ অক্টোবর থেকে বরখাস্তের আদেশ কার্যকররাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে বিতর্কিত পার্টি আয়োজনের ঘটনায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্তের আদেশ গত ২৫ অক্টোবর থেকে কার্যকর হবে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই বাড়িতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানের ঘটনা ও এ নিয়ে সংবাদ প্রকাশের ফলে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এতে জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। জহিরের কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।সাময়িক বরখাস্তের সময় তাঁকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের রিয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত ছিলেন। পরে তাঁকে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল।বাড়িতে ডিবির অভিযানগত ১৯ অক্টোবর ভোররাতে পূর্বাচলের তিনশফুট সড়কসংলগ্ন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযানে ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।ডিবির পক্ষ থেকে জানানো হয়, বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।অসদাচরণের অভিযোগে ব্যবস্থাস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধে তাঁকে সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।