এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৪১ সময়
গণভোটে জনগণের দেওয়া রায়ের মর্যাদা রক্ষা এবং অধিকার আদায়ের আন্দোলনে প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।শনিবার (৩১ অক্টোবর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পয়েন্টে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া রায়ের মর্যাদা রক্ষায় ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। লংমার্চে জনগণের যে সংহতি দেখা গেছে, আগামী দিনে গণভোটের রায় বাস্তবায়নের এক দফা দাবিতে ঢাকায় সমবেত হওয়ার আহ্বান এলে একইভাবে প্রস্তুত থাকতে হবে।সরকারের উদ্দেশে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ সরকারকে চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখাতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, সময়মতো ডাক দেওয়া হবে। সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।পথসভায় ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।