জরুরি উন্নয়নকাজের জন্য আজ শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১৫টি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজের জন্য সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সমিতি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে এ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে নাবিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতাভুক্ত এলাকাগুলো হলো—ফজলিতলা, কালিকাপুর, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কুমরুল, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া।তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে উন্নয়নকাজে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।তথ্যসূত্র: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিজ্ঞপ্তি