জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে ইউএপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৪০ সময়
টোকিওতে বৈঠক, বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে গুরুত্বারোপজাপানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক।শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের জাতীয় সংসদ ভবন ন্যাশনাল ডায়েট বিল্ডিংয়ে অবস্থিত তারো আসোর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দুইজনের মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়। এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।সাক্ষাতে কে. এম. মোজিবুল হক তাকে সময় ও সাক্ষাতের সুযোগ দেওয়ায় তারো আসোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জাপানের রাজনীতি ও জনজীবনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।উল্লেখ্য, তারো আসো জাপানের সাবেক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন।জাপান সফরকালে ইউএপি চেয়ারম্যানের সঙ্গে তারো আসোর এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।