প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান সফর ভালো হয়েছে উল্লেখ করে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিবজাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। সফরে কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ ব্যবহার করতে হয়, সে বিষয়ে আগে তাঁর তেমন ধারণা ছিল না বলেও জানান তিনি।শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারেক রহমান।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। সফরসঙ্গী হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারেক রহমান বলেন, খাবার খাওয়ার সময় ছুরি ও কাঁটা চামচ ব্যবহারের নিয়ম সম্পর্কে আগে তাঁর তেমন ধারণা ছিল না। কোন হাতে কোনটি নিতে হয়, তা জানা ছিল না। সাধারণ বুদ্ধি থেকে তাঁর মনে হয়েছিল, কাঁটা চামচ দিয়ে খাবার খেতে হয় বলে সেটি ডান হাতে নেওয়াই উচিত। সেই ধারণা থেকেই তিনি ডান হাতে কাঁটা চামচ নিয়েছিলেন।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিভিন্ন পোস্টের প্রসঙ্গে তিনি বলেন, যারা বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। জাপান সফরের আরও অনেক অভিজ্ঞতা রয়েছে, যা পরবর্তী সময়ে সবার সঙ্গে ভাগ করে নেবেন।এ সময় জাপানের আবহাওয়া নিয়েও কথা বলেন তিনি। তারেক রহমান জানান, জাপানে বেশ শীত ছিল। তবে দেশে ফেরার পর বাংলাদেশের আবহাওয়া তাঁর কাছে বেশ গরম মনে হচ্ছে।ফেরার পথে বিমানে কিছুটা ত্রুটি দেখা দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সমস্যাটি সুন্দরভাবে সমাধান করা হয়েছে এবং তাঁরা নিরাপদে দেশে ফিরেছেন।