জরুরি মেরামত, লাইন সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার (৩১ অক্টোবর) দেশের তিন জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে গ্রাহকদের টানা ৩ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে। শুক্রবার (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।নাটোরে ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধনাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এ সময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর ও শেখ পাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।চাঁপাইনবাবগঞ্জে ৯ ঘণ্টানেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, শিবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সিলেটে দুই ধাপে বিদ্যুৎ বন্ধবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাকাতুরা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি ফিডারে শনিবার সকাল ৮টা থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এ সময় কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার আংশিক, পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাকাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।অন্যদিকে, আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের আওতাধীন এলাকায় সকাল ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেটের পুরো এলাকা ও ফরিদাবাদ আবাসিক এলাকাসহ আশপাশের গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না।বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।