নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থ ছাড়ের আশা, নতুন পে স্কেল নিয়ে জটিলতাবেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতা ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন পে স্কেল নিয়ে জটিলতা থাকায় আপাতত পুরোনো বেতন কাঠামোতেই প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ব্যাংকে পাঠানোর লক্ষ্য রয়েছে।বুধবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর সূত্র জানায়, গত সোমবার বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবটি অনুমোদিত হলে নির্ধারিত ব্যাংকগুলোর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের হিসাবে অক্টোবরের বেতন জমা দেওয়া হবে।মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, অক্টোবরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যত দ্রুত অনুমোদন দেবে, শিক্ষক-কর্মচারীরা তত দ্রুত বেতন-ভাতা পাবেন।নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বেতন ছাড়ের চেষ্টা চলছে। তবে ওই সময়ের মধ্যে সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।যেভাবে ছাড় হয় বেতনসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধানেরা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিল দাখিল করেন। অনলাইনে বিল জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় অনুমোদন শেষে বেতনের অর্থ ছাড় করা হয়।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে পরিশোধের লক্ষ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনব্যবস্থা চালু করেছে সরকার। এ প্রক্রিয়ায় বিল যাচাই এবং অর্থ ছাড়ের কার্যক্রম সম্পন্ন করা হয়।