রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির নির্বাচন: ১ ভোটের ব্যবধানে সম্পাদক জুবায়ের, সভাপতি আবু হানিফ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি||
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৩৪ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জুবায়ের। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ফরিদুল ইসলাম।মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে সমিতির ৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা করা হয় এবং পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।সভাপতি পদে ১১ ভোটের ব্যবধানে জয়সভাপতি পদে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মণ্ডল পেয়েছেন ২০ ভোট। ফলে ১১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আবু হানিফ খান।সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইসাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. ওমর ফারুক খান জুবায়ের পেয়েছেন ২৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৫ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয় এ পদে।অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মো. ইমরান হোসেন পেয়েছেন ২৪ ভোট।এ ছাড়া সহসভাপতি পদে মো. আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণনির্বাচন ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।নির্বাচন চলাকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও সাবেক ভিপি মো. আয়নুল হক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।