সিরাজগঞ্জে যমুনায় অভিযান, ২৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি||
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০ সময়
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও দুয়ার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার আওতাধীন যমুনা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খান। এ সময় সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মো. গোলাম রব্বী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জহুরুল ইসলাম, নৌ-পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানে জব্দ করা অবৈধ জাল যমুনা নদীর তীরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন সুরক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালিত হয়।