মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩০ সময়
মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ শেখ মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।হাসপাতালে নেওয়ার পর মৃত্যুস্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বেলনগর ঠাকুরবাড়ী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে, মিজানুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।মোটরসাইকেল দুটি জব্দদুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রামনগর হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি জব্দ করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।