পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আলোচনাপাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক নিরাপত্তা জোটে যুক্ত হতে পারে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সহযোগী আলী বাঘেরি কানি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এ কথা জানিয়েছেন।সোমবার তেহরানে ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের বৈঠকের প্রসঙ্গ তুলে কানি বলেন, এ আলোচনা বিরোধ মেটাতে সংলাপের গুরুত্ব তুলে ধরেছে। তাঁর মতে, আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন সম্ভব—বৈঠক থেকে এমন বার্তাই পাওয়া গেছে।নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্ববৈঠকে আঞ্চলিক নিরাপত্তা জোরদার, দেশগুলোর মধ্যে বিরোধ নিরসন এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান কানি।চার দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকের লক্ষ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ। তবে সম্ভাব্য নিরাপত্তা জোটের কাঠামো, সদস্যপদ বা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।