গুজব ও 'ভুয়া তথ্য' প্রতিরোধে হটলাইন চালু করল সরকার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:২৩ সময়
জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব ও ভুয়া তথ্যের বিষয়ে অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে সরকার।'সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।'পোস্টে একটি ডিও প্রকাশ করে বলা হয়েছে, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইভিনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে।এছাড়া notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইল করেও অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি।সরকারের এ উদ্যোগের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।