শাহজাদপুরে ট্রাকের চাপায় অটোভ্যানচালক নিহত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫০ সময়
সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্রুতগতির ট্রাকের চাপায় আজিজুল হক (৪০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিজুল হক নরিনা ইউনিয়নের নবদীঘি গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নরিনা বাজার থেকে সিমেন্ট কিনে অটোভ্যানে করে নিজ গ্রামে ফিরছিলেন আজিজুল হক। পথে নাববিলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁর ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।