উত্তরায় ওয়ালটন শোরুমে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৩ সময়
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালটনের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত শোরুমটিতে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কর্মীরা আগুন নিভে যাওয়ার বিষয়টি দেখতে পান। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।