বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সাগরে না যেতে নৌযানকে সতর্কতা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:২১ সময়
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। ওই সময় এটি পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।