হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৭ সময়
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে মিজানুর রহমান মিনুর শয্যাপাশে কিছু সময় কাটান মির্জা আব্বাস। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভূমিমন্ত্রীর চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস অসুস্থ জ্যেষ্ঠ এই রাজনৈতিক নেতার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।এ সময় মির্জা আব্বাস ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।