নির্বাচনে আ.লীগকে সুযোগ দেওয়ার আবদারটিই অবান্তর: তথ্য উপদেষ্টা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৬:২৫ সময়
দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারেনি। যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য ইনিয়ে-বিনিয়ে কথা বলছেন, তাদের প্রশ্ন ও আবদারগুলো সম্পূর্ণ অবান্তর। বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন ও দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসআই।