মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, মাদকবিরোধী উদ্যোগের উদ্দেশ্য ভালো থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ইশরাক বিতর্কিত পরিস্থিতিতে পড়েছেন।সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।তিনি বলেন, “সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।”হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগএ সময় দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের তথ্যেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে আহ্বানজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি নিয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, এমন কোনো আচরণ বা পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষুব্ধ, দুঃখিত বা আহত হন।তিনি বলেন, বিষয়টি নিয়ে কথা বলার কারণে তাঁকে যেন ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ বলে আখ্যা দেওয়া না হয়। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের বক্তব্য অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন।ভুল-বোঝাবুঝি দূর করতে আলোচনার পরামর্শনাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। কোনো বিষয়ে ক্ষোভ বা ভুল-বোঝাবুঝি তৈরি হলে আলোচনার মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।প্রয়োজনে দুই পক্ষকে একসঙ্গে বসে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে ভুল-বোঝাবুঝির অবসান ঘটানো সম্ভব।