দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২৩০০ নারীকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৭ সময়
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বগুড়া সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২ হাজার ৩০০ নারীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব গৌর চন্দ্র পোদ্দার (চন্দন)।দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উদ্যোগের আওতায় বগুড়া সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার মোট ২ হাজার ৩০০ নারী শাড়ি উপহার পেয়েছেন।