অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-২৫-এ ছয়টি পদে ৬১ জন নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে স্নাতক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাস প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। গত ৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।পদ ও নিয়োগের বিবরণ১. ব্যক্তিগত সহকারীপদসংখ্যা: ৪টিবেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকাগ্রেড: ১৩শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।২. প্রধান সহকারীপদসংখ্যা: ৬টিবেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকাগ্রেড: ১৩শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।৩. উচ্চমান সহকারীপদসংখ্যা: ১৩টিবেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকাগ্রেড: ১৪শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ১১টিবেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকাগ্রেড: ১৪শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১৪টিবেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকাগ্রেড: ১৬শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।৬. অফিস সহায়কপদসংখ্যা: ১৩টিবেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকাগ্রেড: ২০শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।আবেদন করার নিয়মআগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ ৮ অক্টোবর ২০২৬ এবং শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬। বয়সসীমা, আবেদন ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।অনলাইন আবেদন: https://tax25.teletalk.com.bd/tax25_2026/প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.taxeszone25dhaka.gov.bd/তথ্যসূত্র: ঢাকা কর অঞ্চল-২৫-এর নিয়োগ বিজ্ঞপ্তি।