বোরহানউদ্দিনে দুই সিএনজির সংঘর্ষে চালক নিহত, আহত ৫
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৮ সময়
ভোলার বোরহানউদ্দিনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রেজাউল মুন্সির ছেলে।নিহতের ভাতিজা খোকন জানান, যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন মো. আলী। পথে দালাল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।