মাদক কারবারি ধরতে ভারতে গিয়ে আটক দুই পুলিশকে ফেরত আনল বিজিবি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩ সময়
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।দুপুর ১টা ৩৫ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের প্রধান সীমান্ত পিলার ২০৫৯-এর কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের প্রতিনিধিরা অংশ নেন।বৈঠক শেষে বিএসএফের হেফাজতে থাকা দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।মাদকবিরোধী অভিযানে সীমান্ত অতিক্রমপ্রতিবেদন অনুযায়ী, মাদক কারবারি ধরতে অভিযান চালানোর সময় ব্রাহ্মণপাড়া থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাঁদের আটক করে।পরে দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ করা হয়। এর ধারাবাহিকতায় পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়।