শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৯ সময়
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের এমপিও বিল দাখিল করতে হবে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের এমপিও-সংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের বেতন-ভাতার বিল জমা দিতে হবে।ভুল তথ্যের দায় প্রতিষ্ঠানপ্রধানেরমাউশির নির্দেশনায় বলা হয়েছে, ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা পাঠানো না হলে কিংবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।এ ছাড়া অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী অতিরিক্ত অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে চালানের কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল দাখিলের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের অনুরোধ জানিয়েছে মাউশি