রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে।গুলশানে সর্বোচ্চ ৭৭০ মামলাডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-গুলশান বিভাগে সর্বোচ্চ ৭৭০টি মামলা হয়েছে। এ বিভাগে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪২৩টি এবং ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০৬টি মামলা হয়েছে। মতিঝিলে ২৩টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজিচালিত অটোরিকশা ও ২১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।অন্যান্য ট্রাফিক বিভাগে অভিযানট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯৫টি মামলা হয়েছে। এর মধ্যে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৯টি মোটরসাইকেল রয়েছে।ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৫৭টি মামলা করা হয়েছে। এ বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৭৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭১টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৬টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১৩৫টি মামলা হয়েছে।রমনা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। লালবাগ বিভাগে ১০টি বাস, ১৮টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ৯৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।তেজগাঁও বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।