নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়ল দুই মোটরসাইকেল
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১০:২২ সময়
নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন শাখা ব্যবস্থাপক। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।নিরাপত্তাকর্মীর নজরে আসে আগুনগ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে অন্য একজন দায়িত্ব পালন করছিলেন। ওই নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন।পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কার্যালয়ের একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়।শাখা ব্যবস্থাপক বলেন, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশনেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বুধবার বিকেলে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ জানাতে ব্যাংকটির ব্যবস্থাপক থানায় এসেছেন।তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।