উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ৭
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩০ সময়
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাতজন নিহত হয়েছেন। পাকিস্তানি কর্তৃপক্ষ নিহতদের ভারত-সমর্থিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে। অভিযানে কয়েকটি আস্তানা ধ্বংস করার পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে নিরাপত্তা সূত্র।শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযানটি পরিচালনা করা হয়।আস্তানা ধ্বংস, অস্ত্র উদ্ধারজিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের কয়েকটি আস্তানা ধ্বংস করে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা অভিযানের বিস্তারিত স্থান সম্পর্কে প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।নিরাপত্তা বাহিনীর প্রশংসা প্রধানমন্ত্রীরউত্তর ওয়াজিরিস্তানে অভিযান সফলভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।এর আগের দিনও খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করা গোষ্ঠীর নয় সদস্য নিহত হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়।তথ্যসূত্র: জিও নিউজ নিহতদের ভারত-সমর্থিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করার তথ্যটি পাকিস্তানি