বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারাল : ইনকিলাব মঞ্চ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, সকাল ৭:৪২ সময়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারিয়েছে বলে মনে করে ইনকিলাব মঞ্চ।মঙ্গলবার এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে সংগঠনটি।ইনকিলাব মঞ্চের বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। তার এই মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারাল। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।