দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৬:৩৫ সময়
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমেছে। সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৯ হাজার ৮১ টাকানতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা দরে বিক্রি হয়েছে। ফলে নতুন করে ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।রুপার দাম অপরিবর্তিতস্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।