শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির নির্ধারিত সময়ে কোনো পরিবর্তন আনা হয়নি।ছুটি শুরু ১৮ অক্টোবরশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।বিদ্যালয় খুলবে ২৫ অক্টোবরদুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ছুটির ক্যালেন্ডারে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২৫ অক্টোবর (রোববার)।অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করবে।