মালয়েশিয়াগামী বোটে বিপদ, ৬৫ যাত্রী উদ্ধার; আটক ১১
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩ সময়
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বিপদে পড়া একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।বুধবার দিবাগত রাতে সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্র এলাকায় টহল চলাকালে বানৌজা খালিদ বিন ওয়ালিদ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। বৃহস্পতিবার দিবাগত রাতে নৌবাহিনীর গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।বোটে ঢুকছিল পানিনৌবাহিনী জানায়, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের বোট দেখতে পায়। সহায়তার জন্য এগিয়ে গেলে ওই বোটে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি নৌবাহিনীকে জানায় এফভি ক্রিস্টাল-১।খবর পেয়ে টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটি উদ্ধার করে। এ সময় বোটটিতে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।৬৫ জন প্রতারণার শিকারউদ্ধার করা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। অপর ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার হিসেবে শনাক্ত করা হয়েছে।নৌবাহিনীর ভাষ্য, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই মানব পাচারকারী চক্রের মাধ্যমে অপহরণের পর টেকনাফের দুর্গম এলাকায় আটক ছিলেন। পরে তাদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল। বোটটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াআটক ব্যক্তিদের এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।নৌবাহিনী জানিয়েছে, বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকে পড়ায় যাত্রীদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছিল। দ্রুত অভিযান পরিচালনা করায় তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।মানব পাচার ও চোরাচালান দমন এবং সমুদ্রসীমায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।