যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৫:২৭ সময়
যুদ্ধ বন্ধের নানা উদ্যোগের ধারাবাহিকতায় এবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। গতকাল সোমবার এ আলোচনা হয়েছে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছিল। ওই সময় যুদ্ধের লাগাম টানতে ইরানের পক্ষ থেকে সাত দিনের একটি প্রস্তাব দেওয়া হয়; যদিও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আশা করা হচ্ছে, ওই প্রস্তাবের একটি সংশোধিত রূপ নিয়ে আরো আলোচনা হতে পারে। আলোচনার উদ্যোগ সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা এ কথা রয়টার্সকে জানিয়েছেন।