হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩১০
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৪৯ সময়
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১০ শিশু।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৮ জনে। আর নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০১ জন।প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।এর আগে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন সন্দেহ ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়।