ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০ সময়
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রকি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার মাঠে ঘাসের জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।স্থানীয়রা জানায়, সকালে গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে যান। এসময় তারা একটি ঘাসের জমিতে রকি নামে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। ঘাসের জমির ওপর দিয়ে টানানো ঝুলন্ত বিদ্যুতের তারের সঙ্গে ওই যুবককে দেখতে পায় স্থানীয়রা।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামাম জানান, ঘাসের জমির ওপর দিয়ে বিদ্যুতের তার ঝুলে ছিল। ওই তারের স্পর্শ লেগে রকি নামের ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।