স্কয়ার গ্রুপে নিয়োগ, আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৪৬ সময়
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সিনিয়র অফিসার/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদ ও যোগ্যতাপ্রতিষ্ঠান: এজিস সার্ভিসেস লিমিটেডপদ: সিনিয়র অফিসার/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসিঅভিজ্ঞতা: ২ থেকে ৫ বছরবয়স: সর্বোচ্চ ৩৭ বছরপ্রার্থী: নারী ও পুরুষ উভয়চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য যোগ্যতা ও সুবিধাপ্রার্থীদের মৌখিক ও লিখিত—উভয় মাধ্যমে ভালো খসড়া প্রণয়ন এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।আবেদনের সময়সীমাআগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপ্রক্রিয়া প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।