ডিএমপিতে ১১ কর্মকর্তার বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩৬ সময়
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং নয়জন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার।বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক তিনটি কার্যালয় আদেশে এসব বদলি ও নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।দুই এডিসির দায়িত্বে পরিবর্তনএকটি আদেশে পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।ট্রাফিক, নিউমার্কেট ও ডিবিতে বদলিঅন্য একটি আদেশে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে বদলি করা হয়েছে। নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির সহকারী কমিশনার নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।আরও ছয় কর্মকর্তার দায়িত্ব পরিবর্তনতৃতীয় আদেশে সহকারী কমিশনার স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং ওই বিভাগের সহকারী কমিশনার মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলে (ট্রাফিক) বদলি করা হয়েছে।এ ছাড়া দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল বিভাগে, শেরেবাংলা অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে, লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।ডিএমপি সদর দপ্তরের পৃথক তিনটি কার্যালয় আদেশের মাধ্যমে এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়েছে।