বিষে ভরা আলেয়া মান্নানএই কবিতায় বিষ আছে, যাসনে কাছে ধারে। বিষের ছোঁয়া লাগে যদি, যেতেও পারিস মরে। বিষে ভরা কবিতা, ছুঁসনে যেন মোটে। দেখিস এতে কাঁটাও আছে, হাতে না তোর ফোটে। এই কবিতায় বিষ আছে, প্রতিটি পাতায় পাতা। বিষের পরশ পেলে তোর, হতেও পারে ব্যথা। আমার যত নিঃশ্বাসে, বিষের বাতাস ভরা। কাছে আসলে সেই বিষেতে, যেতেও পারিস মারা। এই কবিতায় বিষ আছে, যাবে না কভু ধরা। যাসনে রে কাছে তুই, যেতেও পারিস মরা। এই লেখাটায় সবটুকু, আছে উজাড় করা। নিজের থেকে হয়নি রে, একটি কথাও গড়া। কলিজাতে ধরেছে বিষে, গেলাম আমি পুড়ে। আসিস যদি এর পরশে, তুইও যাবি মরে। চোখের পানি বিষের সাথে, দেখিস আছে মিশে। নিজেই আমি যাবো মারা, কবিতা লেখার শেষে। বিষ যে আমার সারা গায়ে, পড়ছে চুঁইয়ে চুঁইয়ে। মরে যাবি এই কবিতা, দেখিস যদি ছুঁয়ে। বিষের জ্বালায় শরীর আমার, নীলচে অবশ হলে। ভেলায় করে ভাসিয়ে দিস, কালো নদীর জলে। দেখিস এতে আগুন জ্বালিয়ে, দিসনা যেন পুড়ে। এমনি আমার কলিজা বিষে, খাচ্ছে কুড়ে কুড়ে। তুই আবার ধরিস না যেন, বিষের দেহখানি। নদীর স্রোতে নিয়ে যাবে, উজান কিবা ভাটির পানি। বিষ আছে এই কবিতায়, যাসনে কাছে ধারে। বিষের ছোঁয়া লাগে যদি, যেতেও পারিস মরে।*কবি : পরিচিতি *কবি আলেয়া মান্নান পিতা মরহুম ইমাম হোসাইনমাতা- মোসা. জুবাইদা খাতুনজন্মস্থান নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলাকবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসেকবির শৈশব ছিলো খুব দূরন্ত কবি ভালো মনের মানুষ,কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকেকবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, জীবন সংগ্রামী, একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড় পরিচয়।এনআইডি অনুযায়ী ( মোসাঃ আলেয়া খাতুন)