বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির অপারেশনস বিভাগে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদের বিবরণপ্রতিষ্ঠান: ব্র্যাকপদ: ডেপুটি ম্যানেজারবিভাগ: অপারেশনসপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: চুক্তিভিত্তিককর্মস্থল: ঢাকাকর্মক্ষেত্র: অফিসেবেতন: আলোচনা সাপেক্ষেপ্রার্থীর ধরন: নারী ও পুরুষবয়সসীমা: উল্লেখ নেইশিক্ষাগত যোগ্যতাপ্রার্থীকে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।অভিজ্ঞতা ও দক্ষতাপ্রার্থীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি স্টেকহোল্ডার ব্যবস্থাপনা, দল পরিচালনা ও ডেটা রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস এবং ডেটা রিপোর্টিং টুলস ব্যবহারে পারদর্শিতাও প্রয়োজন।নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্র্যাকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।আবেদনের সময়সীমাআগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য ব্র্যাকের নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬।তথ্যসূত্র: যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০২৬।