টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৩৯ সময়
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির আওতায় এ ব্যয় নির্বাহ করা হবে।বৈঠক সূত্রে জানা গেছে, মসুর ডাল সরবরাহের জন্য আহ্বান করা উন্মুক্ত দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। কারিগরি ও আর্থিক মূল্যায়নে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড নির্বাচিত হয়।টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী, টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি কেজি ৭৬ টাকা ৮৯ পয়সা দরে ডালটি কেনা হচ্ছে।লক্ষ