কংস নদী থেকে অবৈধ বালু তুলে পুকুর ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৪ সময়
নেত্রকোণা সদরে ঠাকুরকোণায় কংস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কংস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ভরাট এবং জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।এদিকে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো