জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়া
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১১ সময়
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে লঞ্চযাত্রায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।বুধবার দুপুরে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর এ তথ্য জানান।মঙ্গলবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানান মালিকেরা। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে তারা যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন।তবে বৈঠকের পর প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।বাসের ভাড়াও বেড়েছেএদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর কথা জানায়।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।অন্যদিকে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।