বিপিএম-পিপিএম পাচ্ছেন পুলিশ ৯২ সদস্য
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময়
সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উৎসাহমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে।এর মধ্যে ১২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা দেওয়া হবে। এ ছাড়া ১৮ জন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং ৪৪ জন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাবেন।স্থগিত হয়েছিল পদক বিতরণএর আগে গত ১০ মে পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব পদক দেওয়ার কথা ছিল। এ উপলক্ষে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে পদকের প্রাথমিক তালিকায় থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ওই সময় পদক বিতরণ স্থগিত করা হয়।তখন পদকের জন্য ১০৭ জন পুলিশ সদস্যকে মনোনীত করা হয়েছিল। পরবর্তী যাচাই-বাছাই শেষে এবার ৯২ জনের পদকের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হলো।