বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৩ সময়
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, সোমবার সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাতের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।ওসি রইচ উদ্দিন বলেন, আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।