মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৫৮ সময়
সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে চলমান লড়াই দ্রুত বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো সৌদি রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটার পর ওয়াশিংটন এ সতর্কবার্তা দিল।এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডের গ্রামাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্টের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে সপ্তাহান্ত কাটানোর পরিকল্পনা সংক্ষিপ্ত করে আকস্মিকভাবে হোয়াইট হাউসে ফিরে গেছেন। তবে আগেভাগে ফিরে আসার কারণ সম্পর্কে হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি।রিয়াদে বিস্ফোরণ, জ্বালানি ট্যাংকে আগুনসৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাতের মধ্যে শনিবার রাজধানী রিয়াদে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এএফপির সাংবাদিকরা বিমানবন্দরের কাছে সৌদি তেল কোম্পানি আরামকোর লোগোযুক্ত একটি জ্বালানি ট্যাংকে আগুন জ্বলতে দেখেছেন।ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা রিয়াদের নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে।মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতাযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক সতর্কবার্তায় বলেছে, ‘এই সামরিক সংঘাত দ্রুত আরো বড় আকার ধারণ করতে পারে।’মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চলটির ভেতরে কিংবা এর মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা গুরুতরভাবে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়া সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহরে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে পররাষ্ট্র দপ্তর। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবুতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল রপ্তানি টার্মিনাল রয়েছে। অতীতেও স্থাপনাটি হুথিদের হামলার লক্ষ্য হয়েছে।বাস্তুচ্যুত এক লাখ ১০ হাজারের বেশিগত কয়েক সপ্তাহে হুথিদের দ্রুতগতির সামরিক অভিযানে ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এতে শত শত মানুষ নিহত হয়েছেন।জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে এক লাখ ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।