হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, সকাল ৬:৪৬ সময়
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ আসছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। অনেকে এককভাবেও আসছেন। ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষ আসছেন। শনিবার মকাল সাড়ে ১০টা থেকে জানাজাস্থলে মানুষ আসছে থাকেন।মানিক মিয়া এভিনিউ প্রতিটি গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তারা জানাজাস্থলে প্রবেশ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন হলে চেক করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন।অনেকে কালো ব্যাচ কিনছেন হাদির মৃত্যুতে শোক জানাতে, অনেকে কিনছেন জাতীয় পতাকা হাদির দেশপ্রেমে একাত্মতা প্রকাশ করতে। ছোট ছোট বাচ্চারা এসেছেন বাবার সঙ্গে, এসেছেন নারীরাও।