৬ পুলিশের হেফাজত থেকে পালাল আসামি
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪২ সময়
কুমিল্লার আদালত চত্বর থেকে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে তিন ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার আসামির নাম রুবেল। তিনি নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোটালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারী নির্যাতনের একটি মামলায় রুবেলকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার জন্য ছয়জন পুলিশ সদস্যের সঙ্গে কুমিল্লা আদালত চত্বরে নেওয়া হয়।আদালত ভবনের নিচে পৌঁছানোর পর কৌশলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান রুবেল। এরপর তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। প্রায় তিন ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ছয়জন পুলিশ সদস্য আসামিকে নিয়ে আদালতে গিয়েছিলেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।