চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যাত্রীর
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:২৯ সময়
জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেন ছেড়ে দেওয়ার পর দৌড়ে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।জামালপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। নির্ধারিত সময় যাত্রাবিরতির পর ট্রেনটি ঢাকার উদ্দেশে আবার ছেড়ে দেয়।এ সময় আব্দুল মালেক চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক বলে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।তথ্যসূত্র: জামালপুর রেলওয়ে থানা পুলিশ।